প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ । ১১:৫৯ এএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

রামগড়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় :

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একটি বর্ণাঢ্য বর্ষবরণ র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে রঙিন ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সাজসজ্জায় অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত উল্ল্যাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও র‍্যালিতে অংশ নেন উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই মূল লক্ষ্য।উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠান রামগড়বাসীর মধ্যে নতুন বছরের আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন