প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ৭:৪৩ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

সাপছড়িতে বিজু-সাংগ্রাই-বৈসুক উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

​ছন্দ সেন চাকমা :

​‘সংস্কৃতি আমাদের প্রাণ, বৈচিত্র্য আমাদের মর্যাদা’—এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির খামার পাড়ায় উদযাপিত হলো ঐতিহ্যবাহী ‘বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু-বিহু’ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। গত মঙ্গলবার (১৯ এপ্রিল, ২০১৬) বিকেলে খামার পাড়া খেলার মাঠে পুণ্য কান্ত স্মৃতি পাঠাগার ও বিকিরণ সংঘের যৌথ উদ্যোগে এই বর্ণিল উৎসব ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সাফছড়ি ইউপি সভাপতি বাবু সুবেশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি-র সভাপতি জনাব দীপন তালুকদার (দীপু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রবীণ চাকমা এবং জেলা লাইব্রেরিয়ান বাবু সুনীলময় চাকমা। এছাড়া স্থানীয় ওলামা পরিষদের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা। বিজু, সাংগ্রাইসহ পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দর্শকদের জন্য ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

আয়োজক ও অতিথিরা জানান, এই ধরনের উৎসব পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎসবটি পাহাড়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। উৎসবটি উপভোগ করতে সকল শ্রেণীর পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আগামীতেও এই ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন