প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ । ৩:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

বাঘাইছড়ির সাজেকে পুলিশ-সেনার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

 

বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী অভিযানে যৌথভাবে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনী।

জানা যায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ২৫ এপ্রিল ২০২৬, রাত আনুমানিক ১১টার দিকে সাজেক থানার উদ্যোগে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় সাজেক থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সাজেক থানাধীন রুইলুই পাড়ার চন্দ্রিকা রিসোর্ট সংলগ্ন পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ধন বিকাশ ত্রিপুরা (২২), রিন লিয়ানা লুসাই (২৪), মঙ্গল জয় ত্রিপুরা (৪০), জুপি ত্রিপুরা (৩৯), তাদের মধ্যে তিনজন রুইলুই পাড়া (সাজেক, রাঙ্গামাটি) এবং একজন খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন