প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ । ৩:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

গোবিন্দগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাতিজা আব্দুল জলিল শেখের লাঠির আঘাতে চাচা কপিল উদ্দিন (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কপিল উদ্দিন ওই গ্রামের ফজর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও ছমছেল শেখের ছেলে আব্দুল জলিল শেখের সাথে কপিল উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে মঙ্গলবার সকালের দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় লাঠি-ধারালো অস্ত্র নিয়ে উত্তেজিত হয়ে জলিল শেখরা হামলা করে। এতে লাঠির আঘাতে কপিল উদ্দিন নিহত হন। একইসঙ্গে আহন হন আব্দুল জলিল শেখ নামের অপর একজন। তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে পলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন