প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ৭:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বান্দরবানে উদযাপিত হলো বুদ্ধ ধর্মালম্বীদের বুদ্ধ পূর্ণিমা।

অনলাইন ডেস্ক

বান্দরবান প্রতিনিধি:

নানা আয়োজনে বান্দরবানে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বানের স্মৃতি বিজরিত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে।

গৌতম বুদ্ধত্ব লাভের জন্য ২৯বছর বয়সে গৃহ ত্যাগ করেন এবং বিভিন্ন ধর্মীয় গুরুর কাছে শিষ্যত্ব গ্রহনের পর নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষ মূলে ৬বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন, আর তাই বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যময়।

এদিকে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে এই দিনটিকে স্মরণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করছে।

শুভ বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বান্দরবানের রাজবাড়ি প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এসে বোধিবৃক্ষতলে সমবেত হয় পূজারীরা। সেখানে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহনের পর নর-নারী, দায়ক-দায়িকা এবং উপাসক-উপাসীকারা চন্দনের জল ঢেলে ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলের পূজা করেন।

পরে বিহারে পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এসময় ধর্মদেশনা প্রদান করেন বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড.সুবন্নলংকারা মহাথের ও রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ: কেতুঃ মহাথের, আবাসিক ভিক্ষু নন্দশ্রী থের।

এসময় উপস্থিত ছিলেন ১৭তম বোমাং রাজা উ চ প্রু রাজ কুমার চহ্লা প্রু জিমি, রাজকুমার মংওয়ে প্রু, রাজকুমার চসিং প্রু বনি সহ বৌদ্ধ ধর্মালম্বী নর-নারী এবং দায়ক-দায়ীকারা ।

প্রতি বছর বৌদ্ধ ধর্মালম্বীরা বৈশাখ মাসের পূর্ণীমা তিথিতে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালন করে আসছে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন