প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ । ৫:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থার পক্ষ থেকে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত ১০৬ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। শুক্রবার (১লা মে) বিকাল তিনটায় বৌদ্ধ বিহার প্রাঙ্গণ হতে এইসব  ত্রাণ বিতরণ করেন অধ্যক্ষ ও সভাপতি, বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার এবং প্রতিষ্ঠাতা পরিচালক, পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থা বাংলাদেশ এঁর ভদন্ত: দেবতিষ্য ভিক্ষু।

এসময় উপস্থিত ছিলেন ভদন্ত করুনা তিষ্য ভিক্ষু, উপাধ্যক্ষ, বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও অর্থ-সম্পাদক, পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থা বাংলাদেশ, অংসাখই মার্মা (কার্বারী), সাধারণ সম্পাদক, পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থা বাংলাদেশ, সুবল বিকাশ চাকমা (কিরণ), সদস্য, পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থা বাংলাদেশ স্মৃতি কুমার চাকমা, ম্যানেজার, পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থা বাংলাদেশ।

এছাড়াও উপস্থিত ছিলেন পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থার সকল ভলান্টিয়ার বৃন্দ। ত্রাণ সামগ্রীর মধ্যে – চাউল — ১০ কেজি, আলু — ২ কেজি, সরিষার তেল — ৫০০ মি.লি, পিঁয়াজ — ৫০০ গ্রাম, মসুর ডাল — ৫০০ গ্রাম, লবণ — ৫০০ গ্রাম, সাবান — ১ পিস, নুডুলস — ১ প্যাকেট,  ওআর স্যালাইন — ৫ পিস।

এই মহৎ দান ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের বা পালবার লিং সেন্টারের মূল উদ্দেশ্য। বুদ্ধের মৈত্রী, করুণা ও মানবতার বাণী সকলের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক। জগতের সকল প্রাণী সুখী হোক।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন