প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬ । ১১:৩৮ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বাঘাইছড়ির সাজেকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

‎বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (প্রসীত) দলের এক সদস্য নিহত হয়েছেন।নিহতের নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‎
‎শনিবার (০৯ মে) ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
‎
‎খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত হেগেরা চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য ছিলেন।
‎
‎তবে এ ঘটনায় ইউপিডিএফের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।
‎
‎সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।”
‎
‎উল্লেখ্য, গত ৭ মে পানছড়ি বাজারে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য ইমনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের ধারণা, ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষ গ্রুপ এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন