প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ । ৪:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

‎আলীকদমে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ , আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎বান্দরবানের আলীকদম উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যানটারিয়ান ফাউন্ডেশন ও কারিতাস বাংলাদেশ এর পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎

গতকাল কারিতাস বাংলাদেশ এর পিএইপি-৩ প্রকল্পের কারিতাস আলীকদমের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রকল্প অফিস থেকে আগত কর্মসূচি কর্মকর্তা রেমন আসাম, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (এগ্রো ইকোলজি) উসিনু মারমা এবং টেকনিক্যাল অফিসার আনোয়ার হোসেন। ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন এবং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন।

উপজেলা মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এর সঞ্চালনায় কর্মশালাটি সম্পন্ন হয়। ‎বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ পাহাড়ি এলাকায় দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণের সচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির সদস্যরা দুর্যোগকালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। ‎

‎কর্মসূচি কর্মকর্তা রেমন আসাম বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় কমিটি গুলোকে দক্ষ করে তুলতে পারলে যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা ও করণীয় সম্পর্কে ধারণা লাভ করেছেন। ‎

‎চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন বলেন, “দুর্গম পাহাড়ি এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও কমিটির সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।” ‎

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দুর্যোগ পূর্ব প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জরুরি উদ্ধার কার্যক্রম এবং কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন