প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ । ৫:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাঘমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বিএনপির

অনলাইন ডেস্ক

 

মো: আলম; বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা।

সোমবার (১৮ মে) সকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ খাদ্যসামগ্রী দেন এবং পরবর্তীতে ভাল কিছু সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এ সময় জাবেদ রেজ বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ রয়েছে, যেখানে দুর্যোগ এবং ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে সেখানে যতোটুকু পারি অসহায় মানুষের পাশে থাকা।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে নির্দেশ দিয়েছেন এবং তাদের তালিকা তৈরি করে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, মাওসেতুং তংচঙ্গ্যা, চনুমং মারমা, সাহাদাত হোসোন জনি, আয়ুব খাঁনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে, গত শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ৪৯টি বসতঘর ও দোকান পুড়ে যায়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন