চট্টগ্রাম প্রতিনিধি :
সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এসব ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার সহ শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন “সাংবাদিক এম এস শ্রাবণ মাহমুদ”।
রাজধানীতে শিশু রামিসা আক্তার ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এম এস শ্রাবণ মাহমুদ।
তিনি বৃহস্পতিবার (২১ মে)২৬ খ্রিঃ সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন, বিবৃতিতে সাংবাদিক এম এস শ্রাবণ মাহমুদ আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার প্রথম শর্তই অপরাধীকে দ্রুততম সময়ে কাঠগড়ায় দাঁড় করানো। শিশু রামিসার পরিবারের বুকফাটা আর্তনাদ আমাদের বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।
আমি দাবি জানাচ্ছি, অপরাধী যে হোক-কোনো রাজনৈতিক বা সামাজিক প্রভাব যেন তাকে বাঁচাতে না পারে। যে বয়সে রামিসার হাতে খেলনা থাকার কথা, সেই বয়সে তাকে নরপশুর লালসার শিকার হয়ে লাশ হতে হলো। আমরা কলম সৈনিক, রামিসার এই নির্মম পরিণতি দেখে আমাদের কলম লজ্জায় ও ক্ষোভে কেঁপে উঠছে।
রামিসা হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আত্না অবুঝ থেকে যাবে। মাত্র কয়েকদিন আগে যে শিশুটি হেসে-খেলে বেড়িয়েছে, আজ সে কবরে। এই পৈশাচিক বর্বরতা কোনো সুস্থ সমাজ বা রাষ্ট্রের চিত্র হতে পারে না।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, সাংবাদিক এম এস শ্রাবণ মাহমুদ কেন্দ্রীয় সদস্য বিটিএসএফ

অনলাইন ডেস্ক