প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ১০:৩১ এএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

টানা তৃতীয়বার রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত এডভোকেট রহমত উল্লাহ

অনলাইন ডেস্ক

 

আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি :

টানা তৃতীয় বারের মতো রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাঘাইছড়ির কৃতি সন্তান এডভোকেট মোঃ রহমত উল্লাহ। তাঁর এই ধারাবাহিক সাফল্যে বাঘাইছড়িবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
আইন পেশায় সততা, মেধা ও দায়িত্বশীলতার মাধ্যমে ইতোমধ্যে তিনি সহকর্মী আইনজীবীদের আস্থা অর্জন করেছেন। আইজীবীদের সমর্থনে এবারও তিনি কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এডভোকেট মোঃ রহমত উল্লাহর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাঘাইছড়ির মানুষের জন্যও সম্মান ও গৌরবের বিষয়। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
এদিকে, তাঁর পুনর্নির্বাচিত হওয়ার খবরে বাঘাইছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

নিজের প্রতি বিশ্বাস ও সহযোগিতার জন্য সহকর্মী আইনজীবীসহ সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এডভোকেট মোঃরহমত উল্লাহ। তিনি বলেন, “সবার ভালোবাসা ও সমর্থনই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবো।”

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন