সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের আলীকদমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পি এই পি – ৩ প্রকল্পের উদ্যোগে আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর সহযোগিতায় পাড়া পর্যায়ে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জানালী পাড়া,মেরিংচর, খ্রেদিং ম্রো পাড়ায় স্বাস্থ্য ক্যাম্প বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পি এ ই পি – ৩ প্রকল্পের উদ্যোগে আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর সহযোগিতায় পাড়া পর্যায়ে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
এ সময়ে আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (R M O) ডাঃ মোঃ হাসান, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে কারিতাস আলীকদম উপজেলার মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এর সঞ্চালনায় উক্ত বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

এতে তিনটি পাড়া থেকে আগত মেডিকেল স্বাস্থ্য পরীক্ষা করার মাধ্যমে ৩ জন শিশু থেকে হাম রুবেলা রোগ সনাক্ত পেয়েছে। উক্ত রোগীদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ র্ভতি হওয়ার জন্য প্রেরণ করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পি এ ই পি – ৩ প্রকল্পের উদ্যোগে আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর সহযোগিতায় পাড়া পর্যায়ে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইনে আগত রোগীর মাঝে বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা ও ফ্রি মেডিসিন বিতরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক