মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টা জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী।
সভায় পাহাড়ি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন, গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরওয়ার্দী, মানিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মোঃ আল আমীন, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ, গুইমারা উপজেলা জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভা বক্তারা বলেন, পার্বত্য এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, অবৈধ কাঠ পাচার, মাদক ও চোরাচালান রোধ, বাজার ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও নেটওয়ার্ক সমস্যাসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এছাড়া খুন, অপহরণ, নারী নির্যাতন, মানবাধিকার পরিস্থিতি ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়েও গুরুন্ত সহকারে আলোচনা করা হয়।
প্রধান অতিথি মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন এবং পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনলাইন ডেস্ক