প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ । ১:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিলাইছড়িতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদ উল-আযহা ২০২৬ উপলক্ষে, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিজিএফ চাল বিতরণ করা হয়।  ২২ মে শুক্রবার  ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে জন সাধারনের মাঝে বিতরণ করা হয়েছে। একাই  ২৩ মে শনিবার ১, ২, ৩, ৮ ও ৯নং ওয়ার্ডে বিতরন করা হয়েছে।

ইউনিয়নে ৯টি ওর্য়াডে সর্বমোট ১৯৮৬ জনের মাঝে ১০ কেজি হারে বিতরণ করা হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজেই উপস্থিত থেকে এইসব চাউল বিতরণ করেন। বিতরণ কালে তদারকি কর্মকতা হিসাবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জনাব নিত্যলাল তঞ্চঙ্গ্যা। এছড়াও ইউপি প্রশাসনিক কর্মকতা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, মহিলা মেম্বার এবং ওর্য়াড মেম্বার গন উপস্থিত ছিল।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন