প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ । ১২:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আলীকদম থানা পুলিশের অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

‎
‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
‎
‎বান্দরবানের আলীকদম থানা পুলিশের অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২ জুন) কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
‎
‎আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের একটি দল অংশ নেয়।
‎
‎পুলিশ জানায়, মো. সোহেল নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আদালতের দেওয়া ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ মোট ৪৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
‎
‎গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে চকরিয়ার কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
‎
‎আলীকদম থানার ওসি আলমগীর হোসেন শাহ বলেন,আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন