প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ৩:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক

প্রিন্স এডওয়ার্ড মাংসাং, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল :

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাক্রমে আজ শনিবার (৬ জুন) সকালে সারাদেশের ন্যায় একযোগে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালির আয়োজন করে হয়।

র‍্যালি শেষে আলোচকরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উজ্জ্বল বৈরাগী, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ আব্দুর রহিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সজীব কান্তি পাল, ডাঃ শহিদুল ইসলাম খোকন, মধুপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ সহ হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন