প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ । ১১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

রুমা থানাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী

অনলাইন ডেস্ক

 

মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলার থানাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (রাত) আনুমানিক সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ার কুণ্ডলী দূর থেকেও দেখা যাচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আগুনের তীব্রতায় স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পাশাপাশি রুমা ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন