প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬ । ৬:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

গোবিন্দগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মহিমাগঞ্জ রেলস্টেশনের উত্তর পার্শ্বে দেওয়ান ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ষ্টেশনের দেওয়ানতলা ব্রীজ এলাকায় লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের নীচে কাটা পড়ে তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অনেকেই মনে করছেন আত্মহত্যার উদ্দেশ্যে ওই নারী নিজেই ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সঠিক পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন হাসান জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন