প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ১:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

অনলাইন ডেস্ক

ছবি – প্রতিকী

 

বিশেষ প্রতিবেদক:

রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াত মদ ভেবে বিষ পান করে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।মৃত ওই যুবকের নাম রিংকন বড়ুয়া (২৬)। তিনি রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ম্রুংদং পাড়া ৬নং ওর্য়াডের মিলন বড়ুয়ার কনিষ্ঠ ছেলে। মৃত রিংকন বড়ুয়া চট্রগ্রামের একটি গার্মেন্স ফ্যাক্টোরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে পরিবার সুত্রে জানা গেছে।

৬নং ওয়াডের ইউপি সদস্য শিমুল দাশ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার ১৭ জুন রাতে বাড়ীতে রাখা মদের বোতল ভেবে জমিতে ঘাস নিধনের ওষুধ সেবন করেন। সাথে সাথে ভুল বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা তার পেটে চলে যায় বলে জানান পরিবারটি ।

শারীরিক অবস্থার অবনতি হলে এলাকার লোকজন ও আত্মীয়স্বজন তাকে তাৎক্ষণিক চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা করার পরও কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় রিংকন বড়ুয়া (১৮ জুন) বৃহস্বর ভোরে মৃত্যুবরন করেন।

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার অফিসার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) সাকের হোসেন গণমাধ্যমকে বলেন, জানা গেছে, তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় রীতি নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মৃতের পরিবার। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু ইউডি মামলা করা হবে বলে জানা যায় ।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন