বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল্লাহ আল নোমান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১? জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার এসআই মো. রিয়াজুল ইসলাম রানা শেখের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক মাতাব্বরপাড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ আল নোমানকে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

অনলাইন ডেস্ক