প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ৩:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৮ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং 

অনলাইন ডেস্ক

 

​সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়িতে টানা ভারী বর্ষণের পাহাড় ধসের  আশঙ্কায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝুকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এরঁ নির্দেশে এই মাইকিং করা হয়। এতে নির্বাহী অফিসার নিজেই উপস্থিত থেকে  ঝুঁকিপূর্ণ এলাকা নলছড়ি, কালি মন্দির ও পোস্ট অফিসের আশেপাশে এলাকা পরিদর্শন করেন এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্র চলে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী মো: আমজাদ হোসেন, থানার এস আই মো. তানভীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, পিআইও অফিসের সুমন গাজী, ইউএনও অফিসের সত্য কিশোর চাকমা, ওমর ফারুক (মনি মেম্বার) এবং রেডক্রিসেন্ট সোসাইটি সদস্যরা।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তন, শিল্প কলা একাডেমিতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ইউনিয়ন পর্যায়ে বিদ্যালয়গুলো আশ্রয় কেন্দ্র খোলা হবে। কয়েকদিন প্রবল বৃষ্টিপাতে চরম দুর্ভোগ সৃষ্টি হলেও, আজ পর্যন্ত এখনো কোথাও পাহাড় ধস এব দুর্ঘটনার খবর কোনো  পাওয়া যায় নি।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন