প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ১০:৪২ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

টানা বৃষ্টিতে বান্দরবানের রুমা সড়কে পাহাড়ধস, দুর্ভোগে হাজারো মানুষ

অনলাইন ডেস্ক

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি:

টানা কয়েক দিনের ভারী বর্ষণে বান্দরবানের চিম্বুক ১২ মাইল ওয়াই জংশন বাজার থেকে প্রায় এক কিলোমিটার নিচে বান্দরবান-রুমা সড়কের একাধিক স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, কর্মজীবী মানুষ, পর্যটকসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ের ঢাল ভেঙে সড়কের ওপর মাটি ও পাথর নেমে আসে। ফলে কয়েকটি স্থানে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। এছাড়া সড়কের বিভিন্ন অংশ দেবে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি দ্রুত সংস্কার ও পাহাড়ধস অপসারণের ব্যবস্থা না নিলে যোগাযোগ ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়বে। তাদের আশঙ্কা, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে নতুন করে আরও পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে এবং সড়কের ক্ষয়ক্ষতি বাড়তে পারে।

এ পরিস্থিতিতে বান্দরবানে-রুমা সড়ক দ্রুত পরিদর্শন করে জরুরি ভিত্তিতে পাহাড়ধস অপসারণ, ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন