প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ১১:১১ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন 

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়িতে টানা ভারী বর্ষণে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া ব্যক্তিদের পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলার মিলনায়তন সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এবং তাদের সঙ্গে কুশলবিনিময় করেন।

তিনি গণমাধ্যমকে জানান, উপজেলা বাদেও ইউনিয়ন পর্যায়ে আশ্রয় কেন্দ্রগুলো সচল রয়েছে। খোলা ও তাদেরকে দেখাশোনা করার জন্য চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। কনট্রোল রুমও খোলা রয়েছে। সুবিধা-অসুবিধা জন্য সকলকে প্রশাসনের সাথে যোগাযোগ  করার অনুরোধও জানান। ঝুঁকিপূর্ণ এলাকায় না থেকে আশ্রয় কেন্দ্র চলে আসার অনুরোধ জানান তিনি।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন