প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ১০:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

স্থানীয় এমপি দীপেন দেওয়ানের অগোচরে পার্বত্য প্রতিমন্ত্রী ; রাঙামাটি তৃণমুল বিএনপি নেতাকর্মীরা বিভক্তি ও দ্বন্দ্বের জের

অনলাইন ডেস্ক
সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর একতরফা সিদ্ধান্ত ও সরকারি প্রটোকল না মেনেই রাঙ্গামাটি জেলা-উপজেলা বিএনপির তৃণমূলে দলীয় কোন্দলের মিশ্র প্রতিক্রিয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অভিযোগ পার্বত্য প্রতিমন্ত্রী তিন জেলার জন্য দায়িত্ববন্ঠন থাকলেও রাঙ্গামাটি জেলা নিয়ে এতব্যস্ততা কেন তা ভাবার বিষয় বটে। কেননা, খাগড়াছড়ি ও বান্দরবানে তার উপস্থিতি এত কম নাই বললেই চলে।

এদিকে দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য এড. দীপেন দেওয়ানকে অবগত না করেই বিভিন্ন কার্যক্রম পরিচালনায় মরিয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ করেন বিএনপির তৃণমূল নেতারা। তাদের ভাষ্য মতে, একজন প্রতিমন্ত্রী হয়ে সরকারি দল হিসেবে এবং দেশের সাংবিধানিক নিয়মে প্রটোকল ও দলীয় শৃঙ্খলা মেনে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ে কাজ করা উচিত এবং প্রযোজ্য।

স্থানীয় বিএনপির একাধিক কর্মীরা বলছেন, রাঙামাটির স্থানীয় এমপি এড. দীপেন দেওয়ানকে সর্বস্তরের জনগণ বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এই অঞ্চলের জনগণ এমপির প্রতি আনুগত্য ও অনেক প্রত্যাশা রাখেন। পার্বত্য প্রতিমন্ত্রী তার নিজের ক্ষমতা অপব্যবহারে স্থানীয় বিএনপিতে গ্রুপিং ও বিভাজন সৃষ্টি হচ্ছে। যা অদুর ভবিষ্যতে এটা দলের জন্য কাম্য নহে এবং দলের বিভাজনের একটি বিশাল ক্ষতির সম্মুখীন।”

রাঙমাটির তৃণমূলের কর্মীরা আরও বলেন, “পার্বত্য প্রতিমন্ত্রী স্থানীয় এমপিদের সাথে কাজ না করলে এর দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে। আমরা চাই দলীয় শৃঙ্খলা বজায় রেখেই একটি সুসংগঠিত হয়ে রাঙামাটি জেলাকে বিএনপির শক্তির গড়ে উঠুক এবং এমপি-মন্ত্রী সমন্বয়ের মাধ্যমে পার্বত্য এলাকার উন্নয়ন সাধিত হোক।”

এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতারা প্রধানমন্ত্রীসহ দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত সময়ের মধ্যে এর সমাধান ও পদক্ষেপ গ্রহণের জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন