চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিনিধি :
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়ার রাজস্থলী উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ সাদেক পোল্ট্রি ফার্ম এর ১ কেজি ২০০ গ্রাম ওজনের, প্রায় দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে গেছে, সাদেক নামে এক তরুণ উদ্যোক্তার ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক। 
পোল্ট্রি ফার্মের মালিক সাদেক জানান, শুক্রবার দিবাগত রাতে টানা বৃষ্টিতে উপর থেকে নেমে আসা পানির স্রোতে তার পোল্ট্রি ফার্মের দের হাজার মুরগি পানিতে তলিয়ে যায়। রাত ১ টার সময় সাদেক পোল্ট্রি ফার্মে এসে অনেক চেষ্টা করেও একটি মুরগিও বাঁচাতে পারেনি বলে জানান। তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর কররা লক্ষ্যে পোল্ট্রি ফার্মের ব্যবসায় নামেন সাদেক।
একদিকে ঘরবাড়িতে পানি ওঠে চরম দুর্ভোগ, অন্যদিকে তার পোল্ট্রি ফার্মের মুরগী গুলো রাতে পানিতে তলিয়ে গিয়ে ফার্মের সকল মুরগী মারা গেছে বলে জানান। সাদেকর যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সরকারি সহযোগিতা ছাড়া কোন পক্ষে ঘুরে দাঁড়ানোর সম্ভব নয় বলে স্থানীয়রা জানান। এখন ঋণের বুঝা নিয়ে জীবন চলবে দু:খের কাটর ভরপুর। এদিকে সাদেকের দুরাবস্থা দেখে তার ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আরেফিন। এসময় সাথে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস।

অনলাইন ডেস্ক