প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ৩:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

দীঘলছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বিলাইছড়িতে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দীঘলছড়ি  আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপন উদ্বোধন করেন  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, মেম্বার জ্যোতিময় চাকমাসহ বিদ্যালয় কমিটি ও অন্যান্যা শিক্ষকরা। শিক্ষা অফিসার জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ৩ থেকে ৫টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।  এবং উপজেলার কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪৩টি সরকারি এবং ৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোপণ করা হয়েছে।

এর আগে সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা হতে সম্প্রসারিত প্রাথমিক শিক্ষা পদক প্রদান -২০২৬, অনুষ্ঠানটি ভার্চূয়ালী/ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি দেখানো হয়। এবং পরে শিক্ষা অফিসার শিক্ষার্থীদের বিস্তারিত বুঝিয়ে দেন। কিভাবে শিক্ষার্থীরা ইউনিয়ন পর্যায় হতে জাতীয় পর্যায়ে পদক গ্রহণ করে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন