সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
একটি খানার অধীনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন উপ-সহকারী কৃষি অফিসাররা। সদর ইউনিয়নে সদর ব্লকে তিনটি ওয়ার্ডে, গত বৃহস্পতিবার হতে শুরু হয়ে আজ শনিবার (১৮ জুলাই) সকাল ৬টা হতে দিনব্যাপী ৩নং ওয়ার্ডে কুতুবদিয়া এলাকায় এই জরিপ পরিচালনা করা হচ্ছে। এভাবে অন্য গ্রামেও চলমান রয়েছে বলে জানা গেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ওমর ফারুক নিজেই উপস্থিত থেকে এইসব জরিপ মনিটরিং করছেন। জরিপে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো. বদিউল আলম, এলাকার বিশিষ্ট মুরব্বি সুমন্ত তঞ্চঙ্গ্যা, নুনু তঞ্চঙ্গ্যা, নগরবাসী তঞ্চঙ্গ্যা, শিশুবাবু তঞ্চঙ্গ্যা, অনুপম তঞ্চঙ্গ্যা এবং সহযোগিতা করছেন ওয়ার্ড মেম্বার বাবুলাল তঞ্চঙ্গ্যা সহ স্থানীয়রা।

অনলাইন ডেস্ক