প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ । ৩:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

ঢাকায় নিযুক্ত ইউএনডিপির (UNDP) একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় স্থানীয় ব্যবস্থাপনায় পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন এবং প্রকল্পভোগীদের সাথে মতবিনিময় করেছেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এবং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়া এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ERRD-CHT, UNDP প্রকল্পের অধীনে বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামে বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রিস্টোরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

(more…)

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন