প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ৩:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

আলীকদমে বন্যার্ত ৪ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল বিতরণ

অনলাইন ডেস্ক

 

 ‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, ‎

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। ‎

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের জেলা পরিষদ রেস্টহাউস প্রাঙ্গণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি ইউনিয়নের ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। ‎

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সোহেল রানা। ‎ ‎বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। এ সময় উপস্থিত ছিলেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কপিল উদ্দিন, আলীকদম উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সুরত আলম, সদস্য সচিব আফসার উদ্দিন ছোটন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারসহ কয়েকশ মানুষ। ‎ ‎

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং পুনর্বাসন কার্যক্রমও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন