সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
বিলাইছড়িতে এসএসসি পরীক্ষা – ২০২৬ ইং সনের জিপিএ-৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি। তার জিপিএ পয়েন্ট ৫.০০। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা তিনি উপজেলা দাপ্তরিক গ্রুপে লিখিত প্রতিবেদনে এ তথ্য জানান।
এছাড়াও জিপিএ ৪ – পেয়েছে নয়ন জ্যোতি তঞ্চঙ্গ্যাসহ চার জন। তিনি আরও জানান উপজেলায় একটি কেন্দ্রে সবমিলিয়ে মোট পরীক্ষার্থী ২৭৮ জন। পাস করেছে – ৯১ জন। ফেল করেছে – ১৮৭ জন শিক্ষার্থী। পাসের হার ৩২.৭৬ মাত্র। তার মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী – ১৮২ জন। পাস করেছে ৪৬ জন।পাসের হার ২৫.২৭ %।
অন্যদিকে ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ৯৬ জন, পাস করেছে ৪৫ জন পাসের হার ৪৬.৮৭%। আরও জানা গেছে, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অধীনে হাজার মানিক উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ২৩ জন, পাস করেছে ১২ জন। পাসের হার ৫২.১৭%।
অন্যদিকে দীলিপ তঞ্চঙ্গ্যা জানান, ফারুয়া উচ্চ বিদ্যালয়ের অধীনে বালিকা উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ১৭ জন পাস করেছে ১৩ জন। পাসের হার ৭৬.৪৭ %। আরও ফারুয়া উচ্চ বিদ্যালয়ের অধীনে রাজগুরু উচ্চ বিদ্যালয় হতে ৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জনই অকৃতকার্য। তাহলে শুধু ফারুয়ায় ৭৬ পরীক্ষার্থী হলে, পাস করেছে ৩২, পাসের হার হবে ৪২% উপরে।

অনলাইন ডেস্ক