প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ । ২:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

রামগড়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের হুইল-চেয়ার বিতরণ

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫০ জন ব্যক্তির মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

এ সময় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে মোট ১৭টি হুইলচেয়ার বিতরণ করা হয়। এর মধ্যে গুরুতর প্রতিবন্ধী রোগীদের ব্যবহারের জন্য ৩টি হুইলচেয়ার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেহান উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

উপস্থিত অতিথিরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা সরকারের এ সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন