প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ । ৫:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে বিজিবির অভিযানে ১,৩৫২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার।

অনলাইন ডেস্ক

উথোয়াইচিং মারমা (রনি); বান্দরবান:

বান্দরবান সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে সেক্টর কমান্ডারের নির্দেশনায় বান্দরবান সেক্টর সদরের একটি বিশেষ টহল দল বান্দরবান সদর থানাধীন ওয়াইব্রোং পাড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে টহলদল মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩৫২ দশমিক ৯২ ঘনফুট সেগুন কাঠ, একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার করা কাঠের আনুমানিক মূল্য ৫৯ লাখ ৫১ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক করা কাঠ বর্তমানে বন বিভাগের কার্যালয়ের নিয়ন্ত্রণে রয়েছে।

বিজিবি জানায়, বান্দরবান সেক্টরের দায়িত্বপূর্ণ দুর্গম পার্বত্য এলাকায় চোরাচালান নির্মূল ও দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধারকৃত কাঠের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করার তথ্য উল্লেখ করা হয়নি।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন