প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে কাচালং নদীতে ডুবে কালায়ে চাকমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দাদুর সঙ্গে কাচালং নদীতে মাছ ধরতে যায় কালায়ে। মাছ ধরা শেষে দাদুর পিঠে চড়ে নদী পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে সে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে নদী থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বঙ্গলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শেফালী চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, শিশুটির আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমাও ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন