সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট :
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রত্যয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাঙামাটি পুলিশ লাইনে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য জনাব দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব ইমরানুল হক ভূঁইয়া। ফাইনাল খেলা ও বিতরণী অনুষ্টানটি সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

এ সময় প্রধান অতিথির বক্তব্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে গড়ে তুলতে এবং ক্রীড়াবিদদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। তরুণদের ইতিবাচক শক্তিকে কাজে লাগানোর অন্যতম প্রধান মাধ্যম হলো খেলাধুলা ও সংস্কৃতি। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এমন আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ”।

দীপেন দেওয়ান আরো বলেন, বর্তমানে তরুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে ক্রীড়াবিদ তৈরীর লক্ষ্যে বর্তমানে বিএনপি সরকার বদ্ধপরিকর। এমনকি তরুন ও যুবসমাজকে মাদকমুক্ত ও মাদক বিরোধীর কারিগর হিসেবে গড়ার জন্য খেলাধুলার প্রতি আগ্রহী তুলতে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান। যুবসমাজকে সুশিক্ষিত করা ও কারিগরি প্রশিক্ষনে গড়ে তোলার প্রয়াসে বর্তমান বিএনপি সরকার বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নে কাজ করছেন বলে জানান।

অনলাইন ডেস্ক