প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ । ১:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্রিজ থেকে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

 

আবু বককর, লংগদু প্রতিনিধি :

স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ব্রিজ থেকে পানিতে পড়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার

(৮ অক্টোবর) দুপুরে লংগদু উপজেলা এর আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারস্থ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রাফি ইসলাম (৮) সে ৩য় শ্রেণির শিক্ষার্থী এবং আদর্শপাড়া গ্রামের নাছির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর ওই শিক্ষার্থী বাড়ি ফেরার সময় ব্রিজ পার হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত সে ব্রিজ থেকে নিচের পানিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়রা ব্রিজটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন