প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ৬:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় এক গৃহবধূকে (২১) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১০ই অক্টোবর) রাত ৮টার দিকে ওই গৃহবধূ গোবিন্দগঞ্জ বোনের বাড়ি থেকে নিজ বাড়ি সাঘাটায় ফিরছিলেন। পথে বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে পৌঁছালে পূর্ব পরিচিত দুই যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ভ্যানে তুলে নেয়।

অভিযোগে বলা হয়, পরে তাকে খলিল হাজীর পরিত্যক্ত ইটভাটায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে। আটকরা হলেন- হেলেঞ্চা গ্রামের সৈকত (২৮) ও উল্যাসোনাতলা গ্রামের মুস্তাকিম (২০)। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে তাদের ও ভিকটিমকে সাঘাটা থানায় নেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা নং- ৬ রুজু করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন