আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলার বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় রাঙামাটি ইসলামিক সেন্টারের হলরুমে জেলার সকল রুকনদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নানিয়ারচর উপজেলার আমির মাওলানা মো: জুলফিকার আলী, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, রাঙামাটি জেলা নির্বাচনের পিজাইডিং অফিসার অধ্যাপক আহসান উল্লাহ।

সম্মেলনে জেলার রুকন(সদস্য) দের গোপন ভোটের মাধ্যমে আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলার জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় জেলার সকল রুকন নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেন।
দলীয় সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতায় অনুষ্ঠিত এ বিশেষ রুকন সম্মেলনে আগামী সেশনের নেতৃত্ব নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনলাইন ডেস্ক