প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ৯:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

অনলাইন ডেস্ক

 

এমএস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার :

​রাঙামাটি জেলার সড়ক ও নৌ পথের দুর্ঘটনা এড়াতে সর্বসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’।

​ বুধবার (২১ অক্টোবর)২৬ খ্রিঃ দুপুরে জেলা শহরের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট-রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চঘাট এবং পাহাড়িকা বাস কাউন্টারের সামনে পথসভা ও চালক-যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​কর্মসূচিতে ট্রাফিক আইন ও নৌ আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চালকদের সঠিকভাবে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাতে হবে এবং কোনোভাবেই ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামানো যাবে না।
পাশাপাশি নৌ পথের দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন থেকে বিরত থাকা, যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং নৌ আইন কঠোরভাবে মেনে চলার জন্য চালক ও মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন