আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৮ অক্টোবর (বুধবার) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপনের লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় যুবদল নেতারা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং অনুষ্ঠানমালা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বাঘাইছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল সবুর ও পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিনের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক মামুন, পৌর যুবদলের সদস্যসচিব ওমর ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ ও আবু জাহেদ এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জীবন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং দায়িত্বশীল প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভা শেষে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনলাইন ডেস্ক