প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ১:৩৫ এএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

​রাঙামাটির কুতুকছড়িতে নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রে ২৮তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

​নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটির কুতুকছড়িতে অবস্থিত নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৮তম শুভ দানোত্তম কঠিন চীবর দান ও মহাস্থবির বরণ অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) ২০২৬ খ্রি:, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫৭০ বুদ্ধাব্দ) দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মুখর হয়ে ওঠে পুরো বিহার প্রাঙ্গণ। অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, হাজার প্রদীপ দান ও পিণ্ডদানসহ নানাবিধ দানোৎসব সম্পন্ন হয়। এছাড়া অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলা সারোয়াতলী রত্নদ্বয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলা জ্যোতি স্থবির মহোদয়ের ‘মহাস্থবির বরণ’ অনুষ্ঠান সম্পন্ন হয়।

​নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার মহাথেরর নিজ বিহারে এই কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। তাঁকে কঠিন চীবরটি দান করেন রাঙামাটি ১৯৯ নম্বর আসনের মাননীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
​অনুষ্ঠানে প্রধান ভান্তে হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ভদন্ত ড. জিনবোধি মহাথের। এ ছাড়া রাজবন বিহার, রাঙামাটির আবাসিক প্রধান ও শিষ্য সংঘের প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথেরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জনাব সুভাষ চন্দ্র চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

​দিনভর চলা এই ধর্মীয় অনুষ্ঠানে রাঙামাটিসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পুণ্যার্থী অংশ নেন। তাঁরা পবিত্র চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে পুণ্য অর্জন করেন এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন