প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ১:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নতুন প্রজন্মের মাঝে ঐতিহাসিক চেতনায় কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি

অনলাইন ডেস্ক

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১০টায় উপজেলা সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এই সভা আয়োজিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।​ সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিনটি ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া, জাতীয় জীবনে এই দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভা শেষে নির্ধারিত কর্মসূচিগুলো সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সভার সভাপতি।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন