প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ১১:৫২ এএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

লংগদু ইবনে সিনা (রাবেতা) হাসপাতালে তিন দিনব্যাপী মেডিকেল ক্যাম্প সম্পন্ন

অনলাইন ডেস্ক

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (রাবেতা হাসপাতাল)-এ তিন দিনব্যাপী মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। গত ২ নভেম্বর সকাল ৯টায় শুরু হওয়া এ ক্যাম্প ৪ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত হয়।

ক্যাম্পে ঢাকা থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা ও অস্ত্রোপচার করা হয়। মেডিকেল টিমের নেতৃত্ব দেন প্রফেসর ডা. মোহাম্মদ আলী, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। টিমে আরও ছিলেন প্রফেসর ডা. শাহ আলম, বিভাগীয় প্রধান, অ্যানেস্থেসিয়া বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এবং ডা. আঞ্জুমান আরা (বুলু), আবাসিক মেডিকেল অফিসার, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।


ইবনে সিনা লংগদু প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম বলেন, “গ্রামাঞ্চলের অনেক রোগী আর্থিক অসচ্ছলতা ও নানা সীমাবদ্ধতার কারণে চিকিৎসা নিতে চট্টগ্রাম কিংবা ঢাকায় যেতে পারেন না। তাঁদের কথা বিবেচনা করেই আমরা এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি, যাতে তাঁরা স্বল্প খরচে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও অস্ত্রোপচারের সুযোগ পান।”

তিনি আরও জানান, তিন দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৩৫ থেকে ৪০টি অস্ত্রোপচার করা হয়েছে।


স্থানীয় পর্যায়ে স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ লংগদু ও আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা পাওয়া আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন