প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ । ২:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান ও অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিনিধি :

যুব উন্নয়ন অধিদপ্তর টেকনোলজি সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ংপিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে পরিচালিত দুই মাস মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের জন্য সরকারিভাবে যাতায়াত ও প্রশিক্ষণ ভাতা (TA/DA) প্রদান আজ বৃহস্পতিবার রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার ইউছুফ হাসান প্রতিজন প্রশিক্ষণার্থী নিকট ৮ হাজার আটশত করে মোট ৩ লক্ষ ৫২ হাজার টাকা ভাতা প্রদান করেন। প্রশিক্ষণের ধরণ: দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্টিত হয়।

সে অনুসারে প্রকল্প নীতিমালা অনুযায়ী ৪০ জন  প্রশিক্ষণার্থীদের উপস্থিতির উপর ভিত্তি করে দৈনিক বা নির্দিষ্ট হারে সরকারি ভাতা প্রদান করা হয়েছে বলে জানান।

ছবি ও ক্যাপসন : রাজস্থলীতে যুব উন্নয়নের প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান করছেন ইউএনও, ইউছুফ হাসান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন