সাইফুল ইসলাম, রামগড় :
খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীমকে বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা দিয়েছে রামগড় প্রেস ক্লাব। ৬ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের (যুগান্তর) নেতৃত্বে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কাজী শামীম ঝালকাঠি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি লাভ করায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। তাঁর দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রম, স্থানীয় উন্নয়ন ও জনসেবায় ভূমিকার কথা উল্লেখ করে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজী শামীমের দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা রামগড়বাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থলেও তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন রামগড় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শুভাশিস দাশ, সহসভাপতি মো. বাহার, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন কিরণ, যুগ্ম সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা ও মোশাররফ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য সাইফুল ইসলাম, এমদাদ খান, মাসুদ রানা, শাহেদ হোসেন রানা, মো. জহিরুল ইসলাম, মোজাম্মেল হোসেন, মো. শরীফ ও মো. বেলাল হোসেন।.

অনলাইন ডেস্ক