মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ফকিরনালা গ্রামে একটি জরাজীর্ণ ও ভাঙাচোরা ঘরে মানবেতর জীবনযাপন করছেন হতদরিদ্র বৃদ্ধ থুঅং মারমা (৭১) এবং তাঁর স্ত্রী উচাইঞো মারমা।
দিনমজুরী বয়সের ভারে এই দম্পতির চার সন্তান রয়েছে। তবে সন্তানরা সবাই আলাদা সংসার নিয়ে পৃথকভাবে বসবাস করায় বৃদ্ধ বয়সে দেখভাল করার মতো কেউ নেই।
নিজস্ব কোনো আয়ের উৎস না থাকায় এবং বসবাসের ঘরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে তাঁদের। সামান্য বৃষ্টি বা ঝড়ো হাওয়ায় ঘরটি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারি ঘর কিংবা কোনো বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা পেলে এই অসহায় দম্পতির মাথা গোঁজার ঠাঁই হতে পারে।
উপজেলা মারমা যুব ঐক্য পরিষদ সভাপতি উষাজাই মারমা ও মারমা ঐক্য পরিষদ নেতা মংমং বলেন, হতদরিদ্র থুঅং মারমা মাটির ঘরে যেকোন সময় ভেঙে দূর্ঘটনায় ঘটতে পারে। তাই সমাজের বিত্তবান সহযোগিতা হাত বাড়ানো জন্য অনুরোধ করেছেন।

অনলাইন ডেস্ক