প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ৪:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে পবিত্র কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে পিণ্ডদান, পুষ্পমাল্য অর্পণ, অতিথি আপ্যায়ন, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, উদ্বোধনী অনুষ্ঠান, ধর্মীয় সংগীত পরিবেশন, কঠিন চীবর দান, ধর্মসভা ও ফানুস উত্তোলনসহ নানা ধর্মীয় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যলঙ্কার মহাথের। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি ভিক্ষু। প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন, রাঙামাটির রাঙ্গুনিয়া সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দশ্রী ভিক্ষু। বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবতিষ্য ভিক্ষু, শাক্য জ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

এ ছাড়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, সাবেক নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি দয়ামোহন চাকমা, সাধারণ সম্পাদক প্রিয় জ্যোতি চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন