সাইফুল ইসলাম, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে রাজনৈতিক অরাজকতা, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে পূর্বের তদন্তাধীন মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. লুৎফুর রহমান (৪৭)। তিনি রামগড় সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। মো. আনোয়ার হোসেন (৩৬), তিনি ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। মো. ইকবাল হোসেন (২৭), তিনি স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং মো. হানিফ (৪০), তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
রামগড় থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, বিভিন্ন সময়ে সংঘটিত নাশকতা ও সহিংসতার ঘটনায় তদন্তাধীন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অনলাইন ডেস্ক