প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ২:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিলাইছড়িতে ১০ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ১০টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ. দা.) নাজমুল হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ জানান, সহায়তার আওতায় প্রত্যেক পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং ঘর নির্মাণের মজুরি বাবদ চেকের মাধ্যমে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

সহায়তাপ্রাপ্ত পরিবারের মধ্যে রয়েছেন সুক্ক্যা তঞ্চঙ্গ্যা, বাক্কী চাকমা, মো. মনির, কিরন্যা ও মোসলেম উদ্দিন, সাগর তঞ্চঙ্গ্যা এবং ফারুয়া ইউনিয়নে ৪ জনসহ মোট ১০টি পরিবার।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন