প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ৪:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

দিঘীনালা স্মৃতি ভাবনা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালা উপজেলা প্রতিনিধি :

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার থানা পাড়া স্মৃতি ভাবনা বৌদ্ধ বিহারে ২৪তম কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।

বুধবার ১৮ নভেম্বর দিনব্যাপি অনুষ্টানে সকাল ৯টা ৩০ মিনিটে ধর্মীয় সংগীত পরিবেশন ও পঞ্চশীল গ্রহনের মধ্যেদিয়ে দিনব্যাপির ধর্মীয় অনুষ্টানের অনুষ্টানিকতা শুরু হয়। অনুষ্টানে সকালের পর্বে বুদ্ধমুর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দানসহ নানা ধরনের দানের যোগ্য আয়োজন করা হয়।

অনুষ্টানে সকালের পর্বে সংঘ প্রধান হিসেবে উপস্তিত ছিলেন শ্রদ্ধালংকার মহাস্থবির ভান্তে সংঘ রত্ন বৌদ্ধ বিহার উদল বাগান, করুণা স্মৃটি ভিক্ষু, জন প্রিয় বৌদ্ধ বিহার মোচমারাছড়া, বিশুদ্ধ নন্দ মহাস্থবির ভান্তে কবাখালি মৈত্রী বৌদ্ধ বিহার এবং পঞ্চশীল প্রার্থনা করেন বিধর্ব রজ্ঞন চাকমা।

বিকেলের পর্বে অনুষ্টানে সংঘ প্রধান হিসেবে উপস্তিত ছিলেন প্রজ্ঞাজ্যেতি মহাস্থবির ভান্তে সভাপতি পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটি, লোক মিত্র ভান্তে সাধারন সম্পাদক পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটি,বিপর্শী মহাথের অধ্যক্ষ পাবলাখানি শান্তিপুর মৈত্রী বৌদ্ধ বিহার, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শান্তি প্রিয় চাকমা জেলা পরিষদ সস্য খাগড়াছড়ি, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা উপস্তিত ছিলেন। এতে স্বাগতিক বক্তব্য রাখেন অনুষ্টান উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুলোক শশী চাকমা, অনুষ্টান সঞ্চালানা করেন রিমঝিম চাকমা ও প্রাচুর্য চাকমা।

অনুষ্ঠানে প্রজ্ঞাজোতি ভান্তে বলেন, বৌদ্ধ ধর্ম হলো শান্তির ধর্ম। এ ধর্ম মানুষকে অহিংসা, মৈত্রী, করুণা ও সম্প্রীতির শিক্ষা দেয়।

তিনি বলেন, মানুষের জীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দান, শীল ও ভাবনার গুরুত্ব অপরিসীম। তাই সকলকে দান-শীল-ভাবনা চর্চার পাশাপাশি পঞ্চশীল যথাযথভাবে পালন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা সম্ভব। এ সময় তিনি সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিশেষে দিনব্যাপি ধর্মীয় অনুষ্টানে উপস্তিত বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্য কঠিন চীবর তুলে দেওয়ার মধ্যেদিয়ে অনুষ্টান সমাপ্ত হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন