প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ২:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ৩টি ঘটনায় ৪জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার মাস্তা গ্রামে বাড়ি থেকে নিখোঁজের ২দিন পর আব্দুল মোমিন মিয়া (৩০) নামের এক যুবকের পুকুরের পানিতে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মোমিন মধ্য মাস্তা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুর মান্নানের পুত্র।

অপর দিকে উপজেলা কামদিয়া ইউনিয়নের দুখুসুখু গ্রাম বিদ্যুৎ পৃষ্ঠে জহুরুল ইসলাম (৪৫) ও শ্রীমল হাসদা (২২) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়েছে। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের আব্দুর রহিম প্রধানের পুত্র মোতাহার হোসেন প্রধান (৬৫)।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ স্বপন সরকার জানান, জহুরুল ও শ্রীমল হাসদার বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। মরদেহগুলি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে তবে মমিনের লাশের ব্যাপারে স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন